ফারজানা রুপা ও শাকিলের জামিন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২৬, ০১:০৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

আদালত আজ ফারজানা রুপাকে ছয়টি মামলায় এবং শাকিল আহমেদকে সাতটি মামলায় জামিন দেন। তবে তাদের দু’জনকে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করা হয়েছে।

ফলে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

এম জি