ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার (১২ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তাকে দেশে আনা সম্ভব হলে আইন অনুযায়ী সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হবে। এ মামলায় তার জামিন পাওয়ারও কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়সীমা অতিক্রম করায় প্রচলিত আইন অনুযায়ী শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত।
এ সময় চিফ প্রসিকিউটর জানান, ১৯৭৫ সালে সিরাজ শিকদার হত্যাকাণ্ডসহ আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্তও চলমান রয়েছে।
এম জি