আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তারা এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচারকাজ বর্তমানে জোরেশোরেই চলছে। ইতোমধ্যে একাধিক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাতেও সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২–উভয়েই বিচারিক কার্যক্রম চলমান। তবে ট্রাইব্যুনাল-২-এর মূল ভবনের সংস্কার কাজ শেষ না হওয়ায় বিচারকাজ অস্থায়ী টিনশেড ভবনে পরিচালিত হচ্ছে।
জেএইচআর