জুলাই ভুয়া মামলা থেকে অব্যাহতি পেলেন ৩৭২ জন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০১:০৪ পিএম

জুলাই আন্দোলনকে ঘিরে দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। রাষ্ট্রপক্ষ এই প্রতিবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জমা দিয়েছে। সোমবার সকালে আদালতে এই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এরইমধ্যে ১০৯ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে অন্তর্বর্তীকালীন প্রতিবেদনও আদালতে পাঠিয়েছে পুলিশ। 

তাদের মধ্যে হবিগঞ্জ, জয়পুরহাট, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় একজন করে, খুলনায় ২ জন, সিলেটে ৩৯ জন, ঢাকা মহানগরে (ডিএমপি) ১২ জন, ঢাকা জেলায় ২৫ জন এবং কুড়িগ্রামে ১৮ জন রয়েছেন। 

এছাড়া অব্যাহতির প্রক্রিয়ায় রয়েছে আরও ২৫১ জন। তাদের মধ্যে ঢাকা জেলায় ৮৭ জন, ঢাকা মহানগরে ১১৮ জন, কুষ্টিয়ায় ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, চট্টগ্রাম ও মানিকগঞ্জে ২ জন করে, কক্সবাজারে ৫ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন এবং কিশোরগঞ্জে এক জন। তবে এর বাইরেও ভুয়া মামলায় অব্যাহতি চেয়ে আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।

জেএইচআর