বুধবার ফ্রান্স এজেন্সি ফর ডেভেলপমেন্ট (এএফডি)-এর মনিটরিং মিশন প্রধান সার্জ পেরিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এলজিইডির ক্রিলিক কার্যক্রম পরিদর্শন করেন। পরবর্তীতে তারা এক মতবিনিময় সভায় অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন এএফডি-এর প্রজেক্ট ম্যানেজার সুমন কান্তি নাথ। এলজিইডি প্লানিং ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. শফিউল্লাহ, ক্রিম–ক্রিলিক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আবদুল খালেক, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আ. লতিফ হোসেন, সিনিয়র সহকারী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও আফিফা সুলতানা প্রীতুল এবং সংশ্লিষ্ট পরামর্শকবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।
সমগ্র কার্যক্রমটি ফলপ্রসূ আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আরও সমৃদ্ধ হয়। প্রেস বিজ্ঞপ্তি।
ইএইচ