বিজয় দিবস মানেই শহীদদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর লাল-সবুজের আবেগ। এই দিনে শ্রদ্ধার প্রতীক হয়ে ওঠে ফুল।
ভোর থেকেই শহীদ মিনারমুখী মানুষের হাতে হাতে দেখা যায় ফুলের তোড়া। আর সেই ফুলের জোগান দিতে রাজধানীর ফুটপাতে ব্যস্ত সময় পার করছেন ফুলব্যবসায়ীরা।
সাধারণ দিনের তুলনায় বিজয় দিবসে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা সব ফুলেই আজ বাড়তি আগ্রহ ক্রেতাদের।
ফুলব্যবসায়ীরা বলছেন, এই দিনটি তাদের জন্য শুধু ব্যবসার নয়, আবেগেরও। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে গর্ববোধ করেন তারাও।
তবে চাহিদা বাড়লেও রয়েছে বাস্তবতার চাপ ফুলের দাম, জায়গার সংকট আর প্রশাসনিক নিয়ন্ত্রণ।
তারপরও বিজয়ের এই দিনে ফুটপাতে ফুল বিক্রির মধ্য দিয়েই নিজেদের জীবন-জীবিকার লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। বিজয়ের ফুলে তাই মিশে আছে শ্রদ্ধা, সংগ্রাম আর স্বপ্ন।
ইএইচ