ফায়ার সার্ভিস, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএর সহযোগিতায় আমিনবাজার ডিআরএস থেকে বুড়িগঙ্গা নদীর তলদেশ দিয়ে প্রবাহিত ঢাকামুখী ১২ ইঞ্চি ব্যাসের গ্যাস পাইপলাইনের লিকেজ মেরামত সম্পন্ন হয়েছে।
৫০ পিএসআইজি চাপের ওই লাইনের লিকেজস্থলে সফলভাবে লিক রিপেয়ার ক্ল্যাম্প স্থাপন করা হয়েছে। বর্তমানে এই লাইন থেকে ঢাকার নেটওয়ার্কে ২৫ পিএসআইজি চাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে।
মেরামত শেষে বাহ্যিকভাবে আর কোনো গ্যাস লিকেজ পরিলক্ষিত হচ্ছে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। প্রেস বিজ্ঞপ্তি।
ইএইচ