মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত কোনো বাংলাদেশি সমস্যায় পড়লে তাদের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টারের নম্বরে ফোনকল করে জানাতে বলা হয়েছে।
রোববার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়৷
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত কোনো বাংলাদেশি সমস্যার সম্মুখীন হলে তাদের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টার +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে ফোনকল করে জানাতে অনুরোধ জানানো হচ্ছে। এ নম্বরটি দিন-রাত ২৪ ঘন্টা খোলা থাকে।
তাছাড়া, মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীদের ফ্লাইট সংক্রান্ত সার্বক্ষণিক যোগাযোগের জন্য হট লাইন নম্বর-১৬১৩৫ (টোল ফ্রি) চালু করা হয়েছে।
শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি-মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন।
ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও পদক্ষেপ নিয়েছে। তারা তেলআবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে সেসব দেশে কেউ যাতায়াত করতে পারছেন না।
এএন