ধর্মমন্ত্রী

আমাদের সবাইকে কোরআনের হুকুম মেনে চলতে হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৫:৫৪ পিএম

নিজেকে ‘জনগণের কর্মচারী’ উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আমাদের সবাইকে কোরআনের হুকুম মেনে চলতে হবে। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে কোরআনের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে।

মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কোরআনের শিক্ষা ও বার্তা ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, দেশে কোরআনের শিক্ষা বিস্তারে কওমি মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোরআনের আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সরকার কওমি মাদ্রাসাকে সার্বিক সহায়তা প্রদান করবে বলেও আশ্বাস দেন তিনি।
   
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কওমি মাদ্রাসার ছাত্রদের জীবনমান ও শিক্ষার উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ফাইনাল রাউন্ড শেষে সেরা ১০ জন তেলাওয়াতকারীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। 
 
এএন