সন্ধ্যায় শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০১:১৮ পিএম

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রোববার (১৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। এতে বিএনপির শরিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন।

এম জি