ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে দুবাইয়ে প্রাণ হারানো প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ সোমবার সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮২ (EK 582) নম্বর ফ্লাইটে করে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে আহমেদ আলীর মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এ সময় দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত থেকে নিহতের প্রতি শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তজনা ও যুদ্ধাবস্থার মধ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে এই যুদ্ধে আরও কয়েকজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। সরকার নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত কাজ করছে।
জেএইচআর