প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৫:৩১ পিএম

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. সাইমুম পারভেজ। তিনি সচিব পদমর্যাদায় এ দায়িত্ব পালন করবেন।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে সই করেন মন্ত্রণালয়ের উপ-সচিব গোলাম রাব্বানী।

প্রজ্ঞাপনে বলা হয়, ড. সাইমুম পারভেজকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিকভাবে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

এর আগে ড. সাইমুম পারভেজ বিএনপির পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির চেয়ারম্যানের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এম জি