সিলেটে এক সংক্ষিপ্ত সফর শেষে রাজধানী ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাত ৮টা ১৫ মিনিটে তাঁকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বেসরকারি বিমানের ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন।
সফরের শেষ অংশে বিকেল ৬টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপি নেতা-কর্মীদের একটি কর্মী সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। কর্মী সভা শেষে তিনি সরাসরি বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হন।
জেএইচআর