মালয়েশিয়া সফর শেষ, চীনের পথে প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৩:৫৪ পিএম

দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে মালয়েশিয়া সফর শেষ করে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (২২ জুন) তিনি প্রতিনিধিদলসহ চীনের পথে যাত্রা করেন।

এর আগে রোববার (২১ জুন) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছান। সেখানে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর এ সফরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদমর্যাদার ১০ জনসহ মোট ২৩ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল অংশ নেয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, মালয়েশিয়া সফর বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। মালয়েশিয়ার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা সরাসরি চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

চীন সফরকালে প্রধানমন্ত্রী দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

এম জি