আইনমন্ত্রীকে স্পিকার

তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৮:৪১ পিএম

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আইনমন্ত্রী আসাদুজ্জামানকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি একজন শহীদ মাতা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদে বাজেট আলোচনার একপর্যায়ে স্পিকার আইনমন্ত্রীকে এই কথা বলেন।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা ও জাতীয় সংসদের নারী সংসদ সদস্য রোকেয়া বেগম বলেন, “জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মীরা ৩ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না, তাদের জন্য বাজেটে বরাদ্দ দাবি করছি।”

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি করেন।

শহীদ মাতা রোকেয়া বেগম আরও যোগ করেন, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হলেও তাদেরকে মাঠপর্যায়ে প্রয়োজনীয় রাজনৈতিক সুরক্ষা দেওয়া হচ্ছে না।

এএন