জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে আগামী শনিবার (৪ জুলাই) রাজধানীতে একটি বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’র যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মরণসভাটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, স্মরণসভায় জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য এবং আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারা উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের আত্মত্যাগ স্মরণে এই বিশেষ আয়োজন করা হয়েছে।
এম জি