চিফ প্রসিকিউটর

ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:৫৯ পিএম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে জনগণ তাকে যত দ্রুত সম্ভব দেশে দেখতে চায় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

শনিবার (১১ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দেখেছেন, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান বলে আলোচনা চলছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ডিসেম্বরে নয়, দেশের মানুষ তাকে কালই দেশে দেখতে চায়, যাতে তিনি বিচারের মুখোমুখি হতে পারেন।

আমিনুল ইসলাম আরও বলেন, আইনগত দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো অবস্থান নেই।

তিনি জানান, জুলাই-সংশ্লিষ্ট মামলার আসামিদের বিচারের পাশাপাশি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর তদন্তও চলছে। তদন্ত শেষ হলে খুব শিগগিরই দলটিকেও বিচারের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এম জি