সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার সকালে রাজধানীর একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন হবে কি না- এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক সময়সীমা ৯০ দিন পর্যন্ত থাকায় এ মুহূর্তে বিশেষ সংসদ অধিবেশন আহ্বানের প্রয়োজন নেই। সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, গত কয়েক মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ঘটনা শূন্যের কোটায় নেমে এসেছে।
একই সঙ্গে গুমের ঘটনাতেও সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী কেবিনেট মিটিংয়েই মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন প্রতিকার আইন তোলা হবে।
রাষ্ট্রপতির ইস্যুতে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি হওয়ার আগের সময়ের যেসব অভিযোগ নতুন করে সামনে এসেছে, সেগুলোর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে কি না, তাও তদন্ত ও যাচাই-বাছাই করা হবে।
এএন