সহমর্মিতা জানাতে ওলামা দল নেতাদের বাসায় বিএনপি

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২, ০৩:১৩ পিএম

কারাবন্দি জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদারের পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ও ওলামা দলের কেন্দ্রীয় নেতারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা জানাতে বুধবার দুপুরে তার আদাবর শেখের টেক বাসায় গিয়ে খোঁজখবর নেন নেতারা।

নজরুল ইসলাম তালুকদারের পরিবারকে সাহস দিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, রাজনীতিবিদদের জন্য কারাগার নতুন কিছু নয়। কোনো ভয় পাবেন না।  যেকোনো পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনার পরিবারের পাশে আছেন।

এ সময় ওলামাদের নেতা মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা শাহাদাত হোসাইনসহ ওলামা দলের কেন্দ্রীয় ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এবি