কথা রাখলেন আরাফাত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০৮:৪৫ পিএম

ঢাকা ১৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত। নিবাচর্নী প্রচারণার সময়  কথা দিয়েছিলেন নির্বাচিত হলে আবরো আসবেন। এলাকার মানুষের সমস্যার কথা শুনবেন সাধ্যমত সেই সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তিনি সেই কথা রেখেছেন আজ ২৫ জুলাই,  মঙ্গলবার, বিকাল ৪.০০টায়, রাজধানীর ভাষানটেক ৪ নং বস্তি ও লালাসরাই এলাকা পরিদর্শন করেন ঢাকা ১৭ আসনের নব নির্বাচিত এই সংসদ সদস্য ।

এসময় তিনি স্থানীয়দের সাথে জলাবদ্ধতা, বিশুদ্ধ পানি ও বস্তির গলিগুলোয় বৈদ্যুতিক বাতির ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। পরিদর্শনকালে মোহাম্মদ এ আরাফাত এর সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রকৌশলী দল উপস্থিত ছিলেন। এসময় নৌকা মার্কাকে বিজয়ী করায় সকলকে তিনি ধন্যবাদ জানান। 
ভাষানটেক বস্তির বাসিন্দা পারুল বেগম বলেন, ভোটে জিতার আগে অনেকেই কইছে আমগো লগে দেখা করতে আইবো। কিন্তু কেই আহে নাই আরাফাত ভাই এমপি হইয়া আমাগো দেখতে আসছে এতেই আমরা খুশি। আমাগে বস্তিতে পানির সমস্যা ,রাস্তার সমস্যা আছে এমপি সাব এগুলা ঠিক কইরা দেবে কইছে।


সোহাগ বিশ্বাস/আরএস