ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নারী প্রার্থীদের ট্যাগিং ও বুলিংয়ের মাধ্যমে মানসিক চাপে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।
বুধবার ছাত্রদলের আপত্তিকর স্লোগানের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল শেষে সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মিছিলটি মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে বায়তুল মোকাররম উত্তর গেটে এসে শেষ।
বিক্ষোভ মিছিল শেষে সমাপনী বক্তব্যে সিবগাতুল্লাহ বলেন, যে দলেরই হোক, কোনো নারীকে ট্যাগিং ও বুলিংয়ের অধিকার কারও নেই। আদালতকে প্রভাবিত করতে হাইকোর্টের সামনে কর্মসূচি দিয়েছে ছাত্রদল।
তিনি বলেন, ডাকসু নির্বাচন বানচালে কতিপয় শিক্ষক চেষ্টা করছেন। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে ছাত্র সমাজকে সজাগ থাকার আহ্বান জানান সিবগাতুল্লাহ সিবগা।
ইএইচ