শাহবাগে ১১ দলীয় জোটের বিক্ষোভ আজ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ১২:২৫ পিএম

ভারত কর্তৃক বাংলাদেশে পুশইন, সীমান্তে নির্বিচারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য, ঢাকা মহানগরী।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আজ সোমবার বিকেল ৫টায় রাজধানীর শাহবাগ মোড়ে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

এএন