বিএনপি মহাসচিব

নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ১১:১৭ এএম

নির্বাচনের আগে জনগণের সামনে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পালনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে তিনি এই কথা জানান।

সেমিনারে মির্জা ফখরুল বলেন, সারা বিশ্বে গণতন্ত্র এখন অনেকটা হুমকির মুখে, তবে বাংলাদেশ সবসময় গণতন্ত্রের ধারায় বিশ্বাস করে। বর্তমান সরকার জনগণের কাছে সবসময় দায়বদ্ধ।

বিশ্বের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বৈশ্বিক নানা যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতি এবং রাজনীতিতে একটা অস্থিরতা চলছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের নিজস্ব স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় সরকার।

সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে ছড়ানো গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

জেএইচআর