ঢাকার উত্তর যাত্রাবাড়ীতে (সায়দাবাদ জনপথ মোড়) নতুন মোটরসাইকেল সার্ভিস ও স্পেয়ার পার্টস সেন্টার ‘মটোফিক্স’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মনিরুজ্জামান (মনির) ব্যবস্থাপনা পরিচালক, ভিনি এন্ড জামান কোম্পানি লিমিটেড।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির দুই মালিক মো. নিজাম উদ্দিন পলাশ ও মো. হাসিব আহম্মেদ।
উদ্বোধনী দিনে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য আয়োজন করেছে বিশেষ সুবিধা ও অফার। এর মধ্যে রয়েছে ফ্রি মোটরসাইকেল হেলথ চেকআপ, ডিসকাউন্ট কুপন, সারপ্রাইজ গিফট এবং ফ্রী লাকি কুপন পুরস্কার। লাকি কুপন জেতার মাধ্যমে গ্রাহকরা ৩২ ইঞ্চি ও ২৪ ইঞ্চি টিভি, বিশেষ মটোফিক্স গিফট এবং বিভিন্ন স্পেশাল টি-শার্টসহ অন্যান্য উপহার পাবেন।
‘মটোফিক্স’ তাদের গ্রাহকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের মোটরসাইকেল সার্ভিস প্রদান করছে।
এর মধ্যে রয়েছে— মোটরসাইকেলের ফুল সার্ভিসিং, ইঞ্জিন টিউন-আপ ও রক্ষণাবেক্ষণ, ব্রেক, ক্লাচ ও গিয়ার সার্ভিস, ওয়াশিং ও পলিশিং, ফুয়েল ইঞ্জেক্টর ক্লিনিং, ব্যাটারি ও লাইটিং চেকআপ, সাসপেনশন ও চেইন টেনশন সেটআপ, সেন্টারের স্পেয়ার পার্টস কালেকশনে রয়েছে ব্র্যান্ডেড স্পেয়ার পার্টস, নির্ভরযোগ্য ওয়ারেন্টি, প্রতিযোগিতামূলক দাম এবং ইনস্ট্যান্ট ইনস্টলেশন সার্ভিস। প্রেস বিজ্ঞপ্তি।
ইএইচ