নতুন বছরের প্রথমদিন থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু হয়েছে। এর মাধ্যমে নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেটগুলো বন্ধের প্রক্রিয়ার আওতায় আসবে।
আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি মোবাইল রেজিস্ট্রেশন (How to check mobile count) করা আছে তা এখন ঘরে বসেই জানতে পারবেন।
এ ছাড়াও একই সাথে মোবাইল ফোনটি বৈধভাবে নিবন্ধিত কি না, তা এখন খুব সহজেই জানা সম্ভব। চাইলে ব্যবহারকারীরা নিজেরাই কয়েকটি সহজ ধাপে জেনে নিতে পারেন তাদের ফোনের নিবন্ধন অবস্থা।
আপনার NID দিয়ে কতগুলো মোবাইল সেট রেজিস্টেশন করা হয়েছে তা জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন-
আপনার হ্যান্ড সেট রেজিষ্ট্রেশন আছে কি না এইটা যদি চেক করতে চান তাহলে এই লিঙ্কে করার পর বাম পাশে দেখবেন লিখা আছে Check Your phone’s Verification Status instantly এই অপশনে আপনার ব্যবহৃত ফোনের IMEI নাম্বারটা দিয়ে বাটনে ক্লিক করুন। তাহলে দেখা যাবে আপনার ফোনটি বৈধ কি না। আপনার হ্যান্ডসেটের IMEI নাম্বার জানার জন্য Dial: *#06#।
এএন