ফেস্টিভ রেডে ভিভোর নতুন স্মার্টফোন ‍‍`ওয়াই৩১ডি‍‍` লঞ্চ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:২০ পিএম

রমজান ও আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন 'ওয়াই৩১ডি' নিয়ে এলো ভিভো। বিশেষ আকর্ষণ হিসেবে ফোনটি পাওয়া যাচ্ছে 'ফেস্টিভ রেড' রঙে। ১ মার্চ থেকে শুরু হওয়া এই ফোনের প্রি-অর্ডার চলবে ৪ মার্চ পর্যন্ত।

ভিভো ওয়াই৩১ডি-তে ব্যবহার করা হয়েছে ভিভোর এ যাবৎকালের সবচেয়ে বড় ৭২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। শক্তিশালী এই ব্যাটারি একবার চার্জে টানা ১১.৮ ঘণ্টা গেমিং বা ৪৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখার নিশ্চয়তা দেবে। সাথে থাকা ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তিতে মাত্র ৪৩ মিনিটে ৫০ শতাংশ এবং ৮৬ মিনিটে ফোনটি ফুল চার্জ করা সম্ভব। এছাড়া দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য এতে রয়েছে প্রায় ৬ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি।

ফোনটির বিল্ড কোয়ালিটি অত্যন্ত মজবুত করতে ব্যবহার করা হয়েছে আইপি৬৮ ও আইপি৬৯+ রেটিং, যা ধুলো ও পানি থেকে সুরক্ষা দেবে। ৬.৭৫ ইঞ্চির ১২০ হার্জ ডিসপ্লের এই ফোনে আছে ১২৫০ নিটস পিক ব্রাইটনেস, যা কড়া রোদেও স্পষ্ট ভিজ্যুয়াল নিশ্চিত করে। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬এস জেন ২ প্রসেসর, যা দীর্ঘ সময় ল্যাগ-ফ্রি ব্যবহারের অভিজ্ঞতা দেবে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা এইচডি মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। বিশেষ ফিচার হিসেবে এতে বাটন কন্ট্রোলে পানির নিচে ছবি তোলার সুবিধা (আন্ডারওয়াটার ফটোগ্রাফি) এবং এআই ইরেজ সুবিধা যুক্ত করা হয়েছে। ফেস্টিভ রেড ছাড়াও ডিভাইসটি স্টারলাইট গ্রে এবং গ্লো হোয়াইট রঙে পাওয়া যাচ্ছে।

ভিভো ওয়াই৩১ডি-এর ৬/১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা, ৮/১২৮ জিবি ২৬,৯৯৯ টাকা এবং ৮/২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রি-অর্ডার করলেই উপহার হিসেবে থাকছে লিমিটেড এডিশন 'তাগা ম্যান' টি-শার্ট (শর্তসাপেক্ষ)।

জেএইচআর