বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
পোস্টে তিনি তাঁর বাবার নির্বাচনী মনোনয়ন এবং পারিবারিক এক মানবিক সিদ্ধান্তের কথা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
জাইমা রহমান তাঁর পোস্টে উল্লেখ করেন, আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি। আমার আব্বু ফাতেমা ফুপ্পিকে তাঁর বোন বলে স্বীকৃতি দিয়েছেন। সেজন্যই আমি অনেক খুশি।
উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেবায় নিয়োজিত থাকা ফাতেমাকে তারেক রহমান নিজের বোনের মর্যাদা দেওয়ায় নেটিজেনদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
খুশির দ্বিতীয় কারণ হিসেবে জাইমা রহমান তাঁর বাবার নির্বাচনী লড়াইয়ের খবরটি সামনে আনেন। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর বাবা তারেক রহমান ঢাকা-১৭ (গুলশান-বনানী) এবং বগুড়া-৬ (সদর) আসন থেকে মনোনয়ন পেয়েছেন।
পোস্টের শেষ অংশে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আমার আব্বুর জন্য সকলেই মন থেকে দোয়া করবেন।
জেএইচআর