সৌদি আরবের ক্লাব আল-নাসরে খেলা ৪১ বছর বয়সী পর্তুগালের ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো সবাইকে অবাক করে দিয়ে জানিয়েছেন, হয়তো আমি আরো চার বছর খেলা চালিয়ে যেতে পারব। এমন ফর্ম ধরে রাখতে পারলে আমি ৫০ বছর পর্যন্ত খেলা চালিয়ে যাব।
রোনালদো সম্প্রতি পিয়ের্স মরগানকে দেয়া সাক্ষাৎকারে নিজের ভাবনার কথা জানিয়ে রোনালদো বলেন, ২০৩০ আসরে খেলার সম্ভাবনা এখন আছে। কারণ ৪১ বছর বয়সেও আমি প্রতি সপ্তাহে গোল করছি।
পর্তুগিজ মহতারকা বলেন, ২০৩০ সালের বিশ্বকাপে খেলার সম্ভাবনা তিনি এখনো পুরোপুরি বাদ দেননি। যদি ৪১ বছর বয়সেও প্রতি সপ্তাহে গোল করতে থাকেন, তাহলে আরও চার বছর খেলে যেতে পারেন।
২০৩০ বিশ্বকাপ হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে। নিজ দেশ পর্তুগালের মাটিতে খেলার সুযোগ পেলে রোনালদোর জন্য এটা হবে অসাধারণ এক অভিজ্ঞতা। বর্তমানে তিনি আল-নাসেরের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন এবং নিয়মিত গোল করে যাচ্ছেন।
বর্তমানে তার ক্যারিয়ার গোল সংখ্যা ৯৬৮, যা তাকে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এম জি