নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০৭:২৭ পিএম

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে তিনবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডস। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে সাজানো এই দলে জায়গা পেয়েছেন ইউরোপের বিভিন্ন শীর্ষ ক্লাবে খেলা তারকারা।

গোলরক্ষক বিভাগে আছেন মার্ক ফ্লেকেন, রবিন রফস ও বার্ট ভারব্রুগেন। রক্ষণভাগে নেতৃত্ব দেবেন ভার্জিল ফন ডাইক। তার সঙ্গে রয়েছেন নাথান আকে, ডেনজেল ডামফ্রিস, জোরেল হাটো, ইয়ান পল ফন হেকে, মিকি ফন ডি ভেন ও ইউরিয়েন টিম্বারের মতো ফুটবলাররা।

মিডফিল্ডে দলে আছেন ফ্রেঙ্কি ডি ইয়ং, রায়ান গ্রাভেনবার্ক, তিউন কুপমেইনার্স, তিজানি রেইন্ডার্স, মার্টেন ডি রুন, গুস তিল, কুইন্টেন টিম্বার ও ম্যাটস উইফার।

আক্রমণভাগে রাখা হয়েছে ব্রায়ান ব্রবি, মেমফিস ডিপাই, কোডি হাকপো, জাস্টিন ক্লাইভার্ট, নোয়া লাং, ডনিয়েল মালেন, ক্রিসেনসিও সামারভিল ও ভাউট ভেগহোর্স্টকে।

বিশ্বকাপের মঞ্চে অতীতের সাফল্যকে সামনে রেখে এবারও শিরোপার স্বপ্ন দেখছে ডাচরা। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশেলে গড়া এই দল নিয়ে সমর্থকদের প্রত্যাশাও বেশ বড়।

এম জি