বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। দায়িত্ব গ্রহণের পর সংবাদ সম্মেলনে এসে তিনি ভবিষ্যৎ পরিকল্পনা, দায়িত্ববোধ ও ক্রিকেট উন্নয়ন নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
তামিম বলেন, ব্যক্তিগত পরিচয় নয়, বরং পরিচালকদের মূল দায়িত্ব হলো বাংলাদেশের ক্রিকেটকে সেবা করা ও এগিয়ে নেওয়া। সবাই একসঙ্গে কাজ করলে সেটিই হবে সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। তবে সবাই মিলে ইতিবাচক পথে এগোতে পারলে দলকে নতুন উচ্চতায় নেওয়া সম্ভব হবে।
স্বচ্ছতা ও জবাবদিহির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বোর্ডে কোনো বিতর্কিত কর্মকাণ্ড চান না এবং সর্বোচ্চ সততার সঙ্গে কাজ করার চেষ্টা থাকবে।
বিসিবির গঠনতন্ত্র সংশোধনের প্রয়োজন আছে কি না, তা নিয়েও আলোচনা করবেন বলে জানান তিনি। পাশাপাশি গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানান।
সবশেষে ‘বাপের দোয়া’ ট্যাগ প্রসঙ্গে তামিম বলেন, সময়ই বলে দেবে তারা সমালোচনার চেয়ে ভালো কাজের মাধ্যমে স্বীকৃতি অর্জন করতে পারবেন কি না।
এম জি