নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৭:৩২ পিএম

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ নারী দল। ৬ উইকেটের বড় জয় তুলে নেয় নিগার সুলতানার দল।

রোববার (১৪ জুন) বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিং করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার দলকে ভালো শুরু এনে দেন।

দুর্দান্ত ব্যাটিংয়ে জুয়াইরিয়া ফেরদৌস মাত্র ৩২ বলে অর্ধশতক পূর্ণ করেন এবং দলের জয়ের ভিত গড়ে দেন। তবে দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা রানের খাতা খুলতে না পারলেও আউট হয়ে যান দ্রুতই।

পরবর্তীতে দিলারা আক্তার ও মোস্তারি আউট হলে ম্যাচে কিছুটা উত্তেজনা তৈরি হয়। তবে শারমিন আক্তার ও সোবহানা আক্তারের জুটি দলকে চাপমুক্ত করে জয়ের পথে এগিয়ে নেয়।

জুয়াইরিয়া ফেরদৌস ৩৯ রান করে আউট হন। দিলারা করেন ২৬ রান। শেষদিকে শারমিন ও সোবহানা ৩৭ ও ১৮ রানের ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে ১৩৯ রানে আটকে দেয় বাংলাদেশ। বল হাতে দারুণ পারফরম্যান্স করেন মারুফা আক্তার, নেন ২ উইকেট। এছাড়া তৃষ্ণা, মেঘলা, রাবেয়া ও ঋতু মনি একটি করে উইকেট শিকার করেন।

নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ক্যারোলিন ডি ল্যাঙ্গে।

এম জি