১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ১০:২২ এএম

একজন কম নিয়ে খেলেও মাঠে এতটুকু দাপট কমেনি স্বাগতিক যুক্তরাষ্ট্রের। বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে আমেরিকানরা।

অন্যদিকে এই হারের মধ্য দিয়ে প্রথম নকআউট ম্যাচেই শেষ হয়ে গেছে বসনিয়ার বিশ্বকাপ যাত্রা। আগামী ৭ জুলাই শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের দখলে। প্রথমার্ধের ডিহাইড্রেশন ব্রেক (তীব্র গরমে পানি পানের বিরতি) পর্যন্ত কোনো দল গোলের দেখা না পেলেও পুরো সময়জুড়ে আধিপত্য বিস্তার করে খেলেছে যুক্তরাষ্ট্র।

এমনকি ম্যাচের প্রথম ২৪ মিনিট পর্যন্ত ৭৮ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা। তবে শুরুর দিকে ক্রিশ্চিয়ান পুলিসিকদের নেওয়া দুটি শটের কোনোটিই লক্ষ্যে ছিল না।

অনবরত আক্রমণের ফল পেতে অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি যুক্তরাষ্ট্রকে। প্রথমার্ধের ৪৫তম মিনিটে মালিক টিলম্যানের পাস থেকে চমৎকার এক আক্রমণে গোলের দেখা পায় স্বাগতিকরা। টিলম্যানের বাড়ানো বলটি বসনিয়ার দুই ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে ফ্লোরিয়ান বালোগানের সামনে চলে আসে।

সেই সুযোগটি কাজে লাগিয়ে দ্রুত এগিয়ে আসা গোলরক্ষক ভাসিলজকে পরাস্ত করে ঠান্ডা মাথায় বল জালে পাঠান এই মার্কিন স্ট্রাইকার। বালোগানের এই একমাত্র গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিক যুক্তরাষ্ট্র।

জেএইচআর