আকাশ মাহমুদের সাথে যারাই কাজ করেছেন তারাই তার প্রতিভার প্রশংসা করেছেন। আকাশ নিজে যেমন ভালো গান গাইতে পারেন ঠিক তেমনি দারুণ সুর করেন।
সঙ্গীতায়োজনের কাজেও অনবদ্য তিনি। কিছুদিন আগেও জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর আকাশের সঙ্গীতায়োজনে গান গেয়েছেন। আঁখি আলমগীর তার কাজের প্রশংসা করেছেন।
আবার বেশ কিছু দিন আগে বরেণ্য সঙ্গীতশিল্পী কনকচাঁপাও আকাশের গায়কির প্রশংসা করেছেন। সেই আকাশ মাহমুদ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন গত ১ সেপ্টেম্বর। আকাশ জানান গত বছরের ১ সেপ্টেম্বর এইচএসসি সম্পন্ন করা নূসরাত জাহান নিশার সঙ্গে বাদগান সম্পন্ন হয়।
পারিবারিকভাবেই গতকাল ফরিদপুরের কৃষ্ণনগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে নিজেদের বাড়িতে আকাশ ও নিশার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আকাশের ভাষ্যমতে, তিনি তার স্ত্রীকে গত শুক্রবারই তার নিজ বাড়িতে তুলে নিয়ে এসেছেন।
আকাশ বলেন, ‘আলহামদুলিল্লাহ নতুন জীবন শুরু করেছি। খুব ভালো লাগছে। বাবা মায়ের ইচ্ছেতেই বিয়ে করা। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে ও নিশাকে সুস্থ রাখেন, আমরা যেন সুখে-দুঃখে একসাথে আজীবন থাকতে পারি।’
আর আমার যেহেতু বাবা-মা আছেন। তাই আমি ফরিদপুরেই বসবাস করছি। কাজের প্রয়োজনে আমি ঢাকা আসি।’
আকাশ জানান, কয়েক দিনের মধ্যেই ঢাকায় তার এবং নিশার আরো একটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে তার কাছের মানুষদেরই তিনি নিমন্ত্রণ করবেন বলে জানিয়েছেন। আকাশ জানান, তার স্ত্রীর বাড়ি খুলনায়।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন