একই অনুষ্ঠানে দুজনের সম্মাননা

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০২:০২ এএম
একই অনুষ্ঠানে দুজনের সম্মাননা

বিনোদন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক দুলাল খান ও অভি মঈনুদ্দীনকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে। গত ১০ অক্টোবর রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে তাদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক, এমপি।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান ও এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের  (এজাহিকাফ) সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী।

এজাহিকাফ আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব সালাম মাহমুদ। দুলাল খান বলেন, ‘যে কোনো স্বীকৃতিই ভীষণ ভালো লাগার, অনুপ্রেরণারও বটে। এতে কাজের প্রতি আগ্রহ এবং দায়িত্ব আরও বেড়ে যায়। আমাকে সম্মানিত করার জন্য আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক বাদল আহমেদ এবং সদস্য সচিব হামিদ মোহাম্মদ জসিমের প্রতি নিরন্তর ভালোবাসা..।’

অভি মঈনুদ্দীন বলেন, ‘যতবারই পুরস্কারই পাই, ততবারই নিজেকে নতুন করে আবিষ্কার করি। অবশ্যই কাজের স্বীকৃতি পরম ভালো লাগার। আমি বিশেষত ধন্যবাদ দিতে চাই সাংবাদিক রিমন মাহফুজ ভাই ও সালাম মাহমুদ ভাইসহ বাদল আহমেদ ভাই, হামিদ মোহাম্মদ জসিম ভাইকে। তাদের সবার সমন্বিত সিদ্ধান্তেই আমার এই স্বীকৃতি লাভ।’

অনুষ্ঠানে সংগীতশিল্পী আলম আরা মিনু, মেহরিন, অভিনেত্রী মোমেনা চৌধুরীসহ আরও অনেকেই পুরস্কৃত হয়েছেন।