ভিন্ন মাত্রার হিন্দি ছবি খাল্লি-বাল্লি মুক্তি পেলো সেপ্টেম্বরের শেষ সপ্তাহে।
প্রবাসী বাংলাদেশি শিল্পী মিঠু আহমেদ ভারতীয় শিল্পী কুমার শানু ও ইয়াসির দেশৎ-এর সাথে এ ছবিতে টাইটেল সংয়ে কণ্ঠ দিয়েছেন।
পুনাম ও শিবং বাগচির সুরে এম সাব্বির আহমেদের কথায় এই ছবির গানগুলো ইতোমধ্যেই বেশ আকর্ষণীয় ও জনপ্রিয় হয়ে উঠেছে। আধা ভৌতিক এই ছবিতে ধর্মেন্দ্রকে দেখা যাবে বিশেষ ভূমিকায়।
ছবিটির প্রযোজনা করেছেন তমাল কিশোর মিশ্র এবং পরিচালনায় মনোজ শর্মা।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন