বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রযুক্তিনির্ভর সেবা, আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রাহকবান্ধব উদ্ভাবনের কথা বললেই যে কয়েকটি প্রতিষ্ঠানের নাম প্রথমেই সামনে আসে, তার মধ্যে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি নিঃসন্দেহে অন্যতম।
আধুনিক ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা, দেশের বৃহত্তম এটিএম/সিআরএম নেটওয়ার্ক, রকেট-মোবাইল ব্যাংকিং, ফার্স্ট ট্র্যাক সেবা এবং শক্তিশালী কর্পোরেট ও পার্সোনাল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এক অনন্য অবস্থান তৈরি করেছে।
প্রথম সম্পূর্ণ অটোমেটেড ব্যাংক
ডাচ-বাংলা ব্যাংক পিএলসি বাংলাদেশের প্রথম সম্পূর্ণ অটোমেটেড ব্যাংক হিসেবে পরিচিত। প্রযুক্তিকে ব্যাংকিং সেবার কেন্দ্রে রেখে প্রতিষ্ঠানটি শুরু থেকেই কাগজবিহীন, দ্রুত ও নিরাপদ লেনদেন ব্যবস্থার দিকে গুরুত্ব দেয়। এই দৃষ্টিভঙ্গিই ডাচ-বাংলা ব্যাংককে সাধারণ ব্যাংক থেকে আলাদা করেছে এবং গ্রাহকদের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেশব্যাপী বিস্তৃত শাখা, এটিএম বুথ/সিআরএম নেটওয়ার্ক, এজেন্ট ব্যাংকিং পয়েন্ট এবং অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে ডিবিবিএল আধুনিক ও সাশ্রয়ী আর্থিক সেবা নিশ্চিত করে চলেছে।
ইলেকট্রনিক ব্যাংকিং ও এটিএম সেবায় শীর্ষস্থান
ডাচ-বাংলা ব্যাংক পরিচালনা করছে বাংলাদেশের বৃহত্তম এটিএম নেটওয়ার্ক। শহর থেকে গ্রাম- দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানে বিস্তৃত এই এটিএম/সিআরএম বুথগুলো ২৪ ঘণ্টা টাকা উত্তোলন ও জমার সুবিধা দিয়ে থাকে। এটিএম/সিআরএম সেবার মূল বৈশিষ্ট্য— ২৪/৭ ক্যাশ উইথড্রয়াল ও রিয়েল টাইম এ ক্যাশ ডিপোজিট। দ্রুত ও নিরবচ্ছিন্ন লেনদেন ব্যবস্থা, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, অন্যান্য ব্যাংকের কার্ড ব্যবহারের সুবিধা। ডাচ-বাংলা ব্যাংকের এটিএম/সিআরএম নেটওয়ার্ক দেশের ইলেকট্রনিক ব্যাংকিং অবকাঠামোকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে, যা ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রকেট মোবাইল ব্যাংকিং : আর্থিক অন্তর্ভুক্তির মাইলফলক
ডাচ-বাংলা ব্যাংকের রকেট মোবাইল ব্যাংকিং সেবা দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস খাতে এক যুগান্তকারী সংযোজন। ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত জনগোষ্ঠীকেও সহজে আর্থিক সেবার আওতায় আনাই রকেটের মূল লক্ষ্য। রকেট সেবাসমূহ— ক্যাশ-ইন ও ক্যাশ-আউট, মোবাইল রিচার্জ; বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য ইউটিলিটি বিল পরিশোধ, মার্চেন্ট পেমেন্ট, ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ স্থানান্তর।
রকেট আজ শহর ও গ্রাম উভয় এলাকায় জনপ্রিয় একটি ডিজিটাল লেনদেন মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত, যা ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক কার্যক্রমকে সহজ করেছে।
এজেন্ট ব্যাংকিং : গ্রামীণ অর্থনীতির সহায়ক শক্তি
ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এজেন্ট ব্যাংকিং সেবার মধ্যে রয়েছে— হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিটেন্স গ্রহণ, ক্ষুদ্র সঞ্চয় গঠন।
এই সেবার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী নিরাপদভাবে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে, যা আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পার্সোনাল ও কর্পোরেট ব্যাংকিং সেবা
ডাচ-বাংলা ব্যাংক ব্যক্তি ও ব্যবসায়িক উভয় শ্রেণির গ্রাহকের জন্য বিস্তৃত ব্যাংকিং পণ্য ও সেবা প্রদান করে। যেমন- ব্যক্তিগত ব্যাংকিং, সেভিংস একাউন্ট, কারেন্ট একাউন্ট, ডিপিএস, ফিক্সড ডিপোজিট, ঋণ ও বিনিয়োগ, ব্যক্তিগত ঋণ, গৃহঋণ, গাড়ি ঋণ, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িক ঋণ, কর্পোরেট ঋণ। এই বহুমুখী ঋণ ও বিনিয়োগ সেবার মাধ্যমে ডাচ-বাংলা ব্যাংক দেশের শিল্প, বাণিজ্য ও আবাসন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা : ডাচ-বাংলা ব্যাংক আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রেডিট কার্ড, মাল্টি কারেন্সি প্রিপেইড কার্ড ও ডেবিট কার্ড সেবা প্রদান করে থাকে। নেক্সাস, ভিসা, মাস্টারকার্ড। এছাড়া ব্যাংকের নিজস্ব ফাস্ট ট্র্যাক সেবা গ্রাহকদের জন্য দ্রুত ও প্রিমিয়াম ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করে।
আন্তর্জাতিক ব্যাংকিং ও রেমিটেন্স সেবা
ডাচ-বাংলা ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের ক্ষেত্রে নির্ভরযোগ্য একটি ব্যাংক হিসেবে পরিচিত। যেমন- আন্তর্জাতিক সেবা, বৈদেশিক রেমিটেন্স গ্রহণ, এলসি খোলা ও নিষ্পত্তি, আমদানি ও রপ্তানি সংক্রান্ত ব্যাংকিং সুবিধা। এই সেবাসমূহ দেশের বৈদেশিক মুদ্রা অর্জন ও বাণিজ্য সমপ্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা
ডাচ-বাংলা ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাংকটির অবদান ব্যাপকভাবে স্বীকৃত। মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান এক অনন্য দৃষ্টান্ত। বেসরকারি পর্যায়ে দেশের সর্ববৃহৎ শিক্ষা বৃত্তি প্রকল্প।
শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নে অনুদান, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও পুনর্বাসন সহায়তা। এই কার্যক্রমের মাধ্যমে ডাচ-বাংলা ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং একটি মানবিক ও দায়িত্বশীল কর্পোরেট সত্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
নেতৃত্ব ও ব্যবস্থাপনা দক্ষতা
ডাচ-বাংলা ব্যাংক পিএলসির সাফল্যের পেছনে শক্তিশালী নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যাংকের সুযোগ্য পরিচালনা পর্ষদের নেতৃত্বে ও নির্দেশনায়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দক্ষতা, স্বচ্ছতা ও স্থিতিশীলতার সঙ্গে ব্যাংকটি পরিচালিত হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছেন। পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পর্যায়ের সমন্বিত নেতৃত্বে ডাচ-বাংলা ব্যাংক অর্থনৈতিক কাঠামোকে সুদৃঢ় ও স্থিতিশীল রেখেছে এবং আলোচনা-সমালোচনার ঊর্ধ্বে থেকে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে।
ডাচ-বাংলা ব্যাংক পিএলসি আজ শুধু একটি ব্যাংক নয়, এটি বাংলাদেশের আধুনিক ব্যাংকিং ব্যবস্থার এক শক্তিশালী স্তম্ভ। ইলেকট্রনিক ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, এটিএম নেটওয়ার্ক, কর্পোরেট ও পার্সোনাল ব্যাংকিং, আন্তর্জাতিক সেবা এবং সামাজিক দায়বদ্ধতার সম্মিলিত প্রয়াসে ডাচ-বাংলা ব্যাংক গ্রাহকের আস্থা ও সন্তুষ্টির প্রতীক হয়ে উঠেছে।
দক্ষ পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি ভবিষ্যতেও দেশের ব্যাংকিং খাতে শীর্ষস্থানীয় অবস্থান ধরে রাখবে এমন প্রত্যাশাই করেন গ্রাহক, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট সব পক্ষ।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন