রাজধানীর মতিঝিল থানাধীন আরামবাগ এলাকায় বকেয়া বেতন ও গার্মেন্টস বন্ধের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা।
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সোয়া ৮টা থেকে তারা সড়ক অবরোধ করে রাখেন। এ কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
শ্রমিকদের দাবি, কোনো রকমের আগাম নোটিশ ছাড়াই কর্তৃপক্ষ মতিঝিল থেকে কেরানীগঞ্জে কারখানা স্থানান্তর করেছে।
পুলিশ বলছে, আমরা শ্রমিকদের রাস্তা অবরোধের কথা শুনে ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলে এসে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, আরামবাগ এলাকার একটি গার্মেন্টসকে রাজধানীর দক্ষিণখান এলাকায় স্থানান্তর করা হয়েছে। কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে মালিকপক্ষ কারখানা স্থানান্তর করায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। আমরা মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তাদেরকে শ্রমিকপক্ষের দাবি জানানো হবে। এছাড়া চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তাদেরকে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার।
এবি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন