রাজধানীর তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, সাড়ে ৭টার দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এর আগে, গত ৬ নভেম্বর রাতে খিলক্ষেত ফ্লাইওভারের পাশে আকাশ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন