রাজধানীর মিরপুর-১ বেড়িবাঁধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, রাত পৌনে নয়টার পর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই বাসে আগুন লাগার খবর পাই। পরে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুই ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।
আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন