রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার ভোর ৫টার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হলে এ ঘটনা ঘটে।
নিহতের নাম পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি রিকশার যাত্রী ছিলেন এবং আহত ব্যক্তি ওই রিকশার চালক।
পল্টন থানার উপ-পরিদর্শক মো. আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের অবস্থা আশঙ্কাজনক নয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন