রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ বিভাগ।
মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চলে।
এসময় অভিযুক্তদের কাছ থেকে ১৩ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, ৭৬ পিস ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল, ৩ গ্রাম হেরোইন, এক বোতল বিদেশী মদ ও ৪ বোতল দেশি মদ জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা হয়েছে।
নতুন মামলায় গ্রেপ্তার টিপু-মামুন-আতিকসহ ৬ জননতুন মামলায় গ্রেপ্তার টিপু-মামুন-আতিকসহ ৬ জন
ডিএমপির মাদক নিয়ন্ত্রণে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন