রাজধানীর পল্লবীতে ট্রাস্ট পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধোলাইপাড়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ করছে দুর্বৃত্তরা। একই সঙ্গে বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাসেও আগুন দেয়ার ঘটনা ঘটছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন রাজধানীবাসী।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন