জাতীয় দৈনিক পত্রিকার বাণিজ্যিক বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন প্রিন্ট মিডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (পিমা) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পঞ্চম বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জস্থ গ্রামের বাড়ি পার্কে এ আনন্দঘন আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিমার সভাপতি মো. আল আমিন। তিনি তার বক্তব্যে সংগঠনের সকল সদস্য এবং বনভোজন আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটির প্রস্তাব করা হলে সাধারণ সদস্যরা বর্তমান কমিটিকেই পুনর্বহাল রাখার প্রস্তাব দেন। তবে সংগঠনে যারা অনিয়মিত, তাদের পরিবর্তে সক্রিয় সদস্যদের কমিটিতে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মহসিন তার বক্তব্যে সফল বনভোজন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বনভোজন কমিটির আহ্বায়ক ছিলেন মাহাবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুন্সী আব্দুল আলী ও জাহাঙ্গীর সিকদার এবং সদস্য সচিব হাফিজুর রহমান।
কমিটির অন্য সদস্যরা হলেন, মো. মোমিতুল ইসলাম, সরোয়ার কবির শাকিল, আবিদা সুলতানা, মো. মাসুদ রানা হানিফ, দ্বীন বন্ধু রায়, মো. হেলাল উদ্দিন, মো. গোলাম ছাব্বির, মো. ফারুক, আরিফুল ইসলাম সোহেল, মাইনুল হোসেন মহিন, আসাদুজ্জামান আসাদ, মো. ইব্রাহীম হোসেন, মারুফ রহমান, জহিরুল হক ও বিশু কুমার দাস।
সরোয়ার কবির শাকিলের সঞ্চালনায় দিনব্যাপী এ আয়োজনে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার হিসেবে এয়ার এশিয়ার সৌজন্যে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা এয়ার টিকেট প্রদান করা হয়।
এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনস ও নভোএয়ারের সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল এয়ার টিকেট প্রদান করা হয়।
আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে বিকাশ, ভাইয়া হোটেলস, এয়ার এশিয়া, ইউএস-বাংলা এয়ারলাইনস, নভোএয়ার, ওয়ালটন, ভোরের আকাশ, নগদ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, পিকাবো, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, সাকো ওয়াচ এবং শাহজালাল ব্যাংক পিএলসি।
এ আয়োজন সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন