রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) অবশেষে উদ্ধার হয়েছেন।
প্রায় ২৪ দিন নিখোঁজ থাকার পর বুধবার দুপুরে তার খোঁজ মেলে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করে জানান, রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে। তবে এই সময় তিনি কোথায় ছিলেন বা কী অবস্থায় ছিলেন-সে বিষয়ে এখনই বিস্তারিত জানা যায়নি। তার সঙ্গে কথা বলে পরে বিষয়টি পরিষ্কার করা হবে।
থানা সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে নিখোঁজ থাকার পর তাকে রাজধানীর শাহবাগ এলাকায় আত্মগোপন অবস্থায় পাওয়া যায়। বর্তমানে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। সেখানে তার শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন।
এর আগে গত ৩০ এপ্রিল তিনি নিখোঁজ হন। ওই দিন তিনি ডিউটিতে যোগ না দিয়ে সিভিল পোশাকে ব্যারাক থেকে বের হয়ে যান বলে জানা যায়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন