রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে ইতোমধ্যে দুটি ইউনিট কাজ শুরু করেছে এবং পরিস্থিতি বিবেচনায় আরও তিনটি ইউনিট সেখানে রওনা হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন