আদ-দ্বীন হাসপাতালে অজানা কারণে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০২৬, ১১:৪৯ এএম
আদ-দ্বীন হাসপাতালে অজানা কারণে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে নবজাতক ওয়ার্ডে একসঙ্গে ছয়টি শিশুর মৃত্যুর এক ভয়াবহ অভিযোগ উঠেছে। হাসপাতালটিতে মৃত্যুর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা বর্তমানে হাসপাতালটিতে অবস্থান করছেন।

তবে ঠিক কী কারণে বা কার অবহেলায় একসঙ্গে এতগুলো নবজাতকের মৃত্যু হলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। পুরো ঘটনার প্রকৃত রহস্য ও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

এএন