মিরপুরের পূরবী মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

আমার সংবাদ ধর্ম ডেস্ক প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১০:৫৭ এএম
মিরপুরের পূরবী মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

রাজধানীর মিরপুর এলাকার পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের কর্মকর্তা রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়েছে। তবে কোন ধরনের দোকানে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৯টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে, অর্থাৎ সকাল ৯টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

এম জি