জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ কৃষক লীগ সাতপোয়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার বাঘমারা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাতপোয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাহবুবুর রহমান দুলাল চাষীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ উপস্থিত ছিলেন। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন তারা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি মাহবুবুর রহমান হেলাল ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে সাতপোয়া ইউনিয়ন কৃষকলীগের তিন বছর মেয়াদী নতুন কমিটিতে সভাপতি শরাফত আলী ও সাধারণ সম্পাদক ছামিউল ইসলামকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টার।
কেএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন