বগুড়ায় অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। গত মধ্যরাতে বগুড়া শহরের করতোয়া নদীর পশ্চিম তীরে লালমাটি ঘাট এলাকা থেকে তাদের দেশীয় অস্ত্র সহ আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ১ টি বড় হাসুয়া, ১ টি চাপাতি, ১ টি ছুরি, লাঠি, লোহার রোড উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, জয় দাস (২৬), ভোট মিয়া (২৯), আরিফ ব্যাপারী (২৬), মাসুম (২৯), মামুন শেখ (৪৯), আরিফ (৩০) ও সাজন কুমার দাস (২৫)। তারা সকলে বগুড়া সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটকৃতদের নামে ডাকাতির একাধিক মামলা রয়েছে ও তারা সকলেই ডাকাত দলের সক্রিয় সদস্য।
গত মধ্য রাতে শহরের করতোয়া নদীর পারে বড়গোলার লালমাটি ঘাটে গ্রেপ্তার ৭ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদে সদর পুলিশ ফাঁড়ির একটি টিম তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বগুড়া সদরের পুলিশ ইন্সপেক্টর শাহীনুজ্জামান আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
কেএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন