জামালপুরের মেলান্দহে মিতু (১৮) নামে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ আগস্ট) বিকাল ৩ টায় মাহমুদপুর ইউনিয়নের আগ পয়লা ঠেংগেপাড়া বাবার বাড়ি থেকে লাশ উদ্ধার করে। নিহত নববধূ উপজেলার হরিপুর এলাকার কাউছারের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরের পর ঘরের ধরনার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। বাড়ির লোকজন মৃতদেহ নামালে মৃত অবস্থায় দেখতে পান। নিহত নববধূ মিতুর ১ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই মিতুর স্বামী পছন্দ ছিলনা।মাঝে মধ্যেই মা-বাবার সঙ্গে অভিমান করতো মিতু।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কেএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন